× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

পিআইডি

সাইবার নিরাপত্তায় সৌদি আরবের সঙ্গে কাজ করবো -আইসিটি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
সাইবার নিরাপত্তায় সৌদি আরবের সঙ্গে
বাংলাদেশ ও সৌদি আরব মুসলিম অধ্যুষিত দেশ। দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য একই রকম। সে কারণে আমাদের বিশ্বাসের প্রকাশ অভিন্ন

সাইবার নিরাপত্তায় সৌদি আরবের সঙ্গে । বাংলাদেশ ও সৌদি আরব মুসলিম অধ্যুষিত দেশ। দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য একই রকম। সে কারণে আমাদের বিশ্বাসের প্রকাশ অভিন্ন। আমি আশা করি, সাইবার নিরাপত্তায় সৌদি আরবের সঙ্গে কাজ করবো। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পল।

আজ সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি আরবের আইসিটি বিষয়ক ভাইস মিনিস্টার হাইথাম ওহেলির সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক বৈঠকে একথা বলেন।

এ সময় তারা স্বার্থসংশ্লিষ্ট পারস্পরিক বিষয়ে বিশেষ করে বাংলাদেশ ও সৌদি আরবের  মধ্যে   তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি ও নলেজ শেয়ারিং এর মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রতিমন্ত্রী পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতির গল্প তুলে ধরেন।

সৌদি আইসিটি ভাইস মিনিস্টার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশে আগামী দিনগুলোতে  বাংলাদেশের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..