এতে অত্র ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিক্ষনের সম্পাদক মোঃ আলতাফ খানের পরিচালনায় শ্রীমঙ্গল শহরের প্রান কেন্দ্র চৌমুহনা চত্বরে ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে সভাপতির সংক্ষিপ্ত সমাপনি বক্তব্যে আমার সিলেট সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী বলেন, ধর্মের নামে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের পরিবার ভিত্তিক সতর্ক থাকতে হবে।
আমাদের সন্তানরা কোথায় কার সাথে মিশছে খেয়াল রাখতে হবে,শুধু তাই নয় ইসলামের সঠিক পথ কোনটি তা বেচে নিতে হবে,মনগড়া ব্যাখ্যা প্রদানকারীদের সনাক্ত করে ওদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন,এটি শুধু একজনের কাজ নয় সকলের। পরিশেষে উপস্থিত ক্লাবের নেতৃবৃন্দ, সদস্যসহ অংশগ্রহণকারী সকল শুভাকাংকিদের ধন্যবাদ জানিয়ে মানব্বন্ধন সমাপ্তি ঘোষণা করেন। পরিশেষে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের শ্রীমঙ্গলস্থ বিরতি মার্কেটের ৩য় তলায় ক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
এসময় শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সদস্যগণ ছারাও ফখরুল ইসলাম চৌধুরী, মনসুর আহমেদ,জাতীয় বীর শেখ জামান, আব্দুল মজিদ, শাহিন আহমেদ, মকবুল হাসান ইমারন, আবুল কালাম আজাদ, হৃদয় দাশ শুভ, কাজল শীল,জহিরুল ইসলাম সোহেল,অরবিন্দ দেব, রমা রঞ্জন দেব, এস কে জিলানী, লোকমান হোসেন, ফারুক আহমদ,হাফিজুর রহমান তুহিন চৌধুরী, জি এম সাইফুল ইসলাম,আসফিয়া পারভিন, রুমান আহমদ চৌধুরী, অজয় কুমার সিং,রতন মালাকার, এস এম নজরুল ছাড়া ও মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




