অমি সাহা এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: অমি সাহা এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে ২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় শরীয়তপুর সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় আংগারিয়া উচ্চ বিদ্যালয় থেকে অমি সাহা বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পায়। এছাড়াও বির্তক, উপস্থিত বক্তৃতা, জ্ঞান জিজ্ঞাসা ও কবিতা আবৃত্তিতে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক বার প্রথম স্থান অধিকার করার মত ধারাবাহিক সাফল্য। ৫ম ও ৮ম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে শরীয়তপুর সদর উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে অমি। মেডিকেলে পড়ার স্বপ্ন নিয়ে বর্তমানে অমি সাহা ঢাকাস্থ মেডিকো কোচিং সেন্টারে পড়া-শুনা চালিয়ে যাচ্ছে।

অমি সাহা শরীয়তপুর পৌরসভার দক্ষিন মধ্যপাড়া গ্রামের রনজিত কুমার সাহার মেয়ে। বাবা আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। ভবিষ্যতে বাবার আদর্শকে ধারণ করে অমি ডাক্তার হয়ে এলাকার গরীব মানুষের পাশে দাড়াতে চায়। মা বিউটি রাণী সাহা একজন গৃহিনী। বড় ভাই অভিজিত সাহা বিএসসি ইঞ্জিনিয়ার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।