মাদারীপুরে সাজেদা ফাউন্ডেশনের ১০ হাজার গাছের চারা বিতরণ

মাদারীপুরে সাজেদা ফাউন্ডেশনের ১০ হাজার গাছের চারা বিতরণ
মাদারীপুরে সাজেদা ফাউন্ডেশনের ১০ হাজার গাছের চারা বিতরণ

‘সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর অংশ হিসেবে মাদারীপুর অঞ্চলে ১ হাজার ২০৮ জন সদস্যের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে মাদারীপুর জেলার সকল শাখা থেকে এ গাছের চারা বিতরণ করা হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মাদারীপুর অঞ্চলে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়।

চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাচখোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তিনু হাওলাদার, ঘটমাঝি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা এবং এলাকার সম্মানিত ব্যক্তি মো. সাইফুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোশতাক আহমেদ (সূচনা), আঞ্চলিক ব্যবস্থাপক মো. আক্তারুজ্জামান (বিবর্তন), এলাকা ব্যবস্থাপক এমএম আব্দুস সামাদ(বিবর্তন), এলাকা হিসাব ব্যবস্থাপক মো. মুকিম উদ্দিন, এলাকা ব্যবস্থাপক সুকদেব হালদার, সূচনা, সবুজ চন্দ্র রায়(বিবর্তন), মাদারীপুর সদর শাখা ব্যবস্থাপক মো: মোস্তাফিজুর রহমান, CRM মো. হেলাল উদ্দিন এবং কৃষি প্রোগ্রামের TSSO মো. রাকিবুল ইসলামসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের খাদ্য, অর্থনীতি ও জীবনযাত্রার সঙ্গে গুরুত্বপূর্ণভাবে জড়িত। তাই বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

রফিকুল ইসলাম মিন্টু

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।