শার্শা সীমান্তের কালিয়ানি গ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের শার্শা সীমান্তের গোগা কালিনি গ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
বুধবার (৩১ জুলাই) সকাল ৮টায় উপজেলার বাগঁআচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, গোগা কালিনি মাঠে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনেসপেক্টর) শুকদেব বলেন, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটা গুলি না-কি অন্য কিছুর আঘাত, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।