মেহের আমজাদ,মেহেরপুর (৩১-০৭-১৯): জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন তিন দিনের সরকারি সফরে আজ বুধবার মেহেরপুরে আসছেন ।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ রেজাউল আলম স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
সফরকালে তিনি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন, জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জানা গেছে।
আজ বুধবার বিকাল সাড়ে চারটার সময় বিমনযোগে যশোরের উদ্দেশ্যে রওয়ানা হবেন,যশোর থেকে সড়ক পথে মেহেরপুরে উদ্দেশ্যে রওয়ানা হয়ে সাড়ে ৯টায় নিজ বাসভবনে পৌঁছাবেন।
১ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় কবি নজরুল শিক্ষা মঞ্জিলের একাডেমীক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন,সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বৃক্ষরোপন ও বৃক্ষমেলার উদ্বোধন, বিকাল চারটায় পৌর কমিউনিটি সেন্টারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান। ২ আগষ্ট শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।




