জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার বাসভবনে মেরে ফেলা একটি তেলাপোকা জন্য একাকিত্ব অনুভব এবং দুঃখ প্রকাশ করছেন। এক অদ্ভুত অভিজ্ঞতার কথাও জানান তিনি। খবর সামা টিভির।
গুঞ্জন রয়েছে বিংশ শতাব্দীতে ঘটে যাওয়া নানা সহিংসতার কারণে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনটিকে ভুতুরে হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তাকাইচি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স- এ তার সরকারি বাসভবন ও সেখানে কাজ করার কয়েকটি বিষয় শেয়ার করেছেন। একটি প্রশ্নের উত্তরে তিনি হাস্যরসাত্মকভাবে বলেন, এখন পর্যন্ত তিনি এখানে কোনো ভূত দেখেননি, তবে একটি তেলাপোকা দেখেছিলেন।
তেলাপোকাটি দেখে তিনি একবার চিৎকার করেছিলেন, কিন্তু সেটাকে মারতে পারেননি। কারণ তার মনে হয়েছিল পুনর্জন্মের বিষয়টি কাজ করছে।
জাপানের প্রধানমন্ত্রী বলেন, তিনি ভেবেছিলেন তেলাপোকাটি নিজে থেকেই চলে যাবে। তবে বিষয়টি তার সহযোগীদের জানানোর পর কর্মীরা সেটিকে অস্বাস্থ্যকর মনে করেন এবং কীটনাশক ব্যবহারের মাধ্যমে এটিকে মেরে ফেলার ব্যবস্থা করেন।
তিনি আরও জানান, তেলাপোকাটি মরে যাওয়ার পর তিনি স্বস্তিবোধ করলেও একই সঙ্গে কিছুটা দুঃখ ও একাকিত্ব অনুভব করছেন।




