দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার – পানি সম্পদ মন্ত্রী

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার – পানি সম্পদ মন্ত্রী
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার - পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নদী-খাল খনন, মৎস্য ও পশুপালন, কৃষিভিত্তিক এলাকার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অপরিসীম দূরদর্শিতা ছিলো। তাঁর এসব অসমাপ্ত কাজ সমাপ্ত করে দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার।

মন্ত্রী আজ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দূর্গাপুরে এসডিএফ-এর ‘বি-স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পানি সম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক, শ্রমিক ও জেলেবান্ধব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই জনকল্যাণে কাজ করছে। সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করেছে। পর্যায়ক্রমে দেশের অসহায় সব মানুষের মধ্যে এসকল কার্ড বিতরণের লক্ষ্য রয়েছে বলে তিনি জানান।

এ্যানি চৌধুরী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশের যে ভিত্তি রচিত হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামে গিয়ে সেই উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করা গেলে আগামী পাঁচ বছরে দেশের কাঙ্ক্ষিত ও দৃশ্যমান উন্নয়ন অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।