আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় মানুষের কাছে গিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে বেনাপোল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাদিপুরের আংশিক এলাকায় গণসংযোগ করেন তিনি।
সকাল গড়াতেই মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে কুশল বিনিময়, এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলা এবং উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন ইমদাদ।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রত্যাশার কথা শোনেন তিনি। পাশাপাশি পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
এর আগে টানা নয় দিন বেনাপোল পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ইমদাদ। পরে ২৭ আগস্ট থেকে ১ নম্বর ওয়ার্ডের সাদিপুরে শুরু করেন নতুন পর্বের গণসংযোগ। শুক্রবার সেখানে তাঁর দ্বিতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং এলাকার বাস্তব সমস্যাগুলো জানা তাঁর গণসংযোগের অন্যতম উদ্দেশ্য।
বেনাপোলকে আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিকল্পিত সীমান্ত শহর হিসেবে গড়ে তুলতে চান তিনি। পৌরবাসীর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ইমদাদুল হক ইমদাদ যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব।
সাদিপুরে দ্বিতীয় দিনের গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন ও শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষিবিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা তাইজুল ইসলাম বকুল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ার আলী, ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মইদুল ইসলাম, বিএনপি নেতা আজগর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য মফিজুর রহমান ও হযরত আলী, যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য লিটন মাহমুদ, পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল, তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য মহাসিন আলম, যুবনেতা মনির হোসেন ও রাসেল আহমেদ, শ্রমিক নেতা আহমদ আলীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



