বিশ্ব শান্তি দিবস উপলক্ষে ঝিনাইদহে বাইসাইকেল র‌্যালী

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে ঝিনাইদহে বাইসাইকেল র‌্যালী

‘শান্তির সংস্কৃতি গড়ে তোলা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস জেলা শাখার আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বাইসাইকেল র‌্যালী বের করা হয়।

র‌্যালীর নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে সেখানে গাছের চারা রোপন করা হয়।

সেসয় জেলা প্রশাসক ছাড়াও স্থানীয় সরকারে উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়সহ জেলা স্কাউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।