উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের আমড়াখাইর গ্রামের মৃত রবীন্দ্র দাশের পুত্র রনি দাশের বাড়ীসহ সংখ্যালঘু আরো ১০/ ১৫ টি বাড়ীতে পুর্ব শক্রুতার জের ধরে একই গ্রামের মৃত মজর উলার পুত্র ইসলাম উদ্দিন ও তার সহযোগীরা হামলা ও ভাংচুরের কারনে রনি দাশ বাদী হয়ে ২৮ জনসহ গং আসামী করে মামলা দায়ের করে।
ঘটনার দিনই গত মঙ্গলবার বিকালে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী আমড়াখাইড় গ্রামের মৃত মজর উলার পুত্র ইসলাম উদ্দিনও একই গ্রামের মৃহ আব্দুল আজীজের পুত্র শাইকুল মিয়াকে গ্রেপ্তার করে।
পরদিন বুধবার নবীগঞ্জ থানা পুলিশ ইসলাম উদ্দিনকে হবিগঞ্জ কোর্টে প্রেরন করে ৭ দিনের রিমান্ড আদেন করেন। গতকাল রবিবার বাদী পক্ষের আইনজীবি পুনরায় প্রধান আসামী ইসলাম উদ্দিনের ৭দিনের রিমান্ড চাইলে আদালত তার ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত ইসলাম উদ্দিনের বিরুদ্ধে এলাকায় ভুমি দখলসহ বিভিন্ন মামলা ও অভিযোগ রয়েছে।


