× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিকরগাছায় ট্রেন দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের ঝিকরগাছায় খুলনাগামী ট্রেনে কাঁটা পড়ে তৃষা আক্তার মিতু (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার চান্দেরপোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতু শার্শা নাভারন সর্দ্দার বাড়ি পোতা গ্রামের দুলাল হোসেনের ভাগ্নিও আনসার ক্যাম্প এলাকার রনি খাতুনের মেয়ে।তারা আনসার ক্যাম্প পাশে একটি বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো।নিহত মিতু নাভারন মহিলা মাদ্রাসায় নবম শ্রেণীর ছাত্রী ছিলেন।
নিহতের মা রনি খাতুন বলেন, মেয়ের সাথে সকালে কোন ঝামেলা হয়নি। প্রতিদিনের ন্যায় মিতু মাদ্রাসার জন্য বাড়ি থেকে বের হয়। পরে খবর পাই আমার মেয়ে ট্রেন এ কাঁটা পড়ে মারা গেছে। কিভাবে কি হলো আমি বুঝতে পারছিনা।
বেনাপোল জিআরপি পুলিশের (এসআই) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে আমি দুর্ঘটনা স্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করি এবং নিহতের লাশ উদ্ধার করে বেনাপোল জি আরপি থানায় নিয়ে আসি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..