স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় পাল পাড়ায় ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষতি করেছে দূর্বত্তরা। এ ঘটনার বিচার চেয়ে অপরাধীদের শাস্তির দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া পালপাড়ায় হামলা চারিয়ে মাটির তৈরী বিভিন্ন সামগ্রী ভাংচুর করে দূর্বৃত্তরা।
ভুক্তভোগী পালপাড়ার নির্মল পাল,অর্নপাল,আশ্বিন পাল ও খগেন পাল জানান, সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তাদের তৈরী করা মাটির বিভিন্ন সরঞ্জম কে বা কারা শত্রুতা করে ভেঙে ফেলেছে। করোনা কালিন গত দুই বছর কাজ কম থাকায় তারা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আবার এমন সন্ত্রাসী কার্যক্রম তারা পথে বসার উপক্রম হয়েছে। এর আগেও অনেক বার আমাদের কষ্টের তৈরি জিনিসপত্র দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে। কিন্তু আমরা ভয়ে কোন কিছু করতে পারছিনা।
গোড়পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



