পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে রাশিয়া লাভবান হবে : পুতিন

পশ্চিমা  নিষেধাজ্ঞা থেকে রাশিয়া লাভবান হবে : পুতিন

পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর চাপিয়ে দিচ্ছে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা। তবে এই নিষেধাজ্ঞা থেকে রাশিয়া লাভবান হবে বলে দাবি করেছেন পুতিন।

পুতিন বলেন, যারা মস্কোকে সহযোগিতা করতে অস্বীকার করবে তারা রাশিয়ার পাশাপাশি নিজেদেরও ক্ষতি ডেকে আনবে।

এ সময় পুতিন ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের বিরোধিতাকারীদের সতর্ক করে তার দেশের ওপর আরও বিধিনিষেধ দিয়ে ‘পরিস্থিতি আরও খারাপ না করার’ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, তার সরকার প্রতিবেশীদের সঙ্গে ‘সম্পর্ককে আরও খারাপ করবে’ এমন পদক্ষেপ নেওয়ার ‘কোনো প্রয়োজন’ দেখছে না।

তিনি আরও বলেন, প্রতিবেশীদের বিরুদ্ধে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।