অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারেননি শেন ওয়ার্নকে। মৃত্যুকালে শেন ওয়ার্ন থাইল্যান্ডে অবস্থান করেছিলেন।

শেন ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার ছিলেন। তিনি ১৪৫ টেস্টে অংশ নিয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেন। তার চেয়ে বেশি উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।

আন্তর্জাতিক ২৯৩টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৯৩ উইকেট শিকার করেন শেন ওয়ার্ন।

সম্প্রতি অ্যাসেজেও তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রিকেটবিশ্ব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।