শার্শায় আনসার ভিডিপিদের খাদ্য সহায়তা

শার্শায় আনসার ভিডিপিদের খাদ্য সহায়তা
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শার্শায় মুজিবর্বষ উপলক্ষে অস্বচ্ছল দরিদ্র আনসার, ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়ছে।
আজ বৃহস্পতিবার  বেলা ১২ টার সময়  উপজেলার আনসার ও ভিডিপি অফিসের সামেন এ খাদ্য সহয়াতা দেওয়া হয় প্রায় শতাধিক পরিবারকে।
বাংলাদেশ আনসার ও ভিডিপি শার্শা উপজেলা আয়োজিত খাদ্য বিতরন  অনুষ্ঠানে আনসার  ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে প্রায় শতাধিক অস্বচ্ছল দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, ভোজ্য তেল, আলু, লবণ ও একটি করে সাবান বিতরণ করা হয়। যশোর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহার সার্বিক তত্বাবধানে  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাসনা শারমনি মিথি।
এসময় আনসার ভিডিপি অস্বচ্ছল দরিদ্র নারী পুরুষ পরিবারের মধ্যে খাদ্য বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শা থানা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল, বেনাপোল সস্থল বন্দরে কর্মরত আনসার এর প্লাটুন কমান্ডার (পিসি) আবুল কালাম আজাদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।