যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৩ বোতল বিদেশী মদ, ও ১ টি পুরাতন ব্যবহৃত নীল রংয়ের ব্যাটারি চালিত ইজিবাইকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,শার্শা থানাধীন গাতিপাড়া ( মাঠপাড়া) এলাকার আব্দুল ওহাবের ছেলে ফিরোজ হোসেন (৩০)।
মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যা সময় পুলিশ জানায়,শার্শা থানাধীন লাউতাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা বিকাল সাড়ে তিনটার সময় শার্শা থানাধীন লাউতাড়া গ্রামস্থ জনৈক এম এ রাজু এর বাড়ির সামনে শার্শা বাজার হতে জামতলা বাজারগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত আসামীর হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত ৩ বোতল বিদেশী মদ,১ টি পুরাতন ব্যবহৃত নীল রংয়ের ব্যাটারি চালিত ইজিবাইকসহ থানায় হাজির হয়ে আটক আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হচ্ছে।তৎপ্রেক্ষিতে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।





