লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহান বিজয় দিবস উদযাপন

 
তানভীর অাহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : কবিতা আবৃতি, দেশাত্ববোধক গানসহ বিভিন্ন প্রতিযোগিতার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পালিত হয়েছে ৪৭তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকালে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন করেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী। প্রধান অতিথি ছিলেন, গভর্নিং বডি’র সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন। বক্তব্য রাখেন, বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষক কার্তিক রঞ্জন সেনগুপ্ত, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, গভর্নিং বডি’র সদস্য কাজী মোস্তাফা কাজল, বাবুল হোসেন, কামরুজ্জামান নিজাম, ছাত্রলীগ নেতা এম মাসুদুর রহমান ও রাজিবুল ইসলাম নিশান প্রমুখ।

এদিকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পুস্পার্ঘ্য অর্পন, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।
এছাড়াও দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং সামাজিক সংগঠনের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।