পত্নীতলায় মহান বিজয় দিবস উদযাপিত

মো. আবু সাঈদ, পত্নীতলায় (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৮ উদযাপিত হয়েছে।

রবিবার নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তপধ্বণি ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শুরু হয় প্রথম প্রহর। কর্মসূচির মধ্যে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা পরিষদের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।