রাজবাড়ীতে র‌্যাবের হাতে গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর সদর থানায় গাঁজাসহ সুমন খা (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। সুমন ঐ উপজেলার দয়ালনগর গ্রামের মোঃ ফজলু খার ছেলে। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুর র‌্যাব-৮ জানায়, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খানের নেতৃত্বে ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৩ জানুয়ারী রাতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন রামচন্দ্র গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ সুমন খাঁনকে আটক করে।

এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৯০০ (নয়শত) গ্রাম গাঁজা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী ও খুচরা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।