সালথায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় ইয়াবাসহ হাফিজুর শেখ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের কামাইদিয়া গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। হাফিজুর কামাইদিয়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে।

সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম বৃহস্পতিবার রাতে বল্লভদি ইউনিয়নের কামাইদিয়া গ্রামের কামাইদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাঠের মধ্যে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। হাফিজুর কামাইদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আটককৃত হাফিজুর শেখের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।