বিচার চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী পরিবহনকারী বাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে ক্যাম্পাস।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ-সমাবেশ করছেন শিক্ষার্থীরা।

সকালে তারা বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সমাবেশ করেন। এরআগে ক্যাম্পাসের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষাভ প্রদর্শন করে।

রোববার কুমিল্লা শহরের ঝাউতলায় কুবির ৬নং বাসে হামলা করে দুর্বৃত্তরা। এতে ২৫ জন আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এদিকে, শিক্ষার্থীদের এ আন্দোলনে একাত্মতা জানিয়েছে কুবি শাখা ছাত্রলীগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।