বঙ্গবন্ধুকে কটূক্তি, পঞ্চগড়ে বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহাম্মেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহাম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

গতকাল ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০ টায় পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর রাতে চৌধুরী ইরাদ আহাম্মেদ সিদ্দিকী (৪৫) নিজস্ব ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যাঙ্গচিত্রসহ কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন। যা ২৭ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।

ইরাদ আহাম্মেদ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বানিয়াদি এলাকায় বসবাসকারী বিএনপি নেতা চৌধুরী তানভীর আহাম্মেদ সিদ্দিকীর ছেলে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোমিনুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি নথিভূক্ত করা হয়েছে। এখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।