পঞ্চগড়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : ‘শিক্ষা-পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধকরি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

পঞ্চগড়ে বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২৯ সেপ্টেম্বর  জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে । কন্যাশিশুদের প্রতি বৈষম্য দেখানো
চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে ইত্যাদি আহ্বান জানানো হয়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলের নেতৃত্বে জেলা শিশু একাডেমীর আয়োজনে “শিশুকন্যার বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগান কে সামনে রেখে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন স্থরের মানুষ অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।