× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ

ACP
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, যে বাংলাদেশে সাড়ে ৭ কোটি মানুষ দুই বেলা ঠিকমতো খেতে পারতো না, সেই বাংলাদেশে আজ সাড়ে ১৬ কোটি মানুষ তিন বেলা খেতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে রোববার (৩১ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, স্বাধীনতার পর ১৯৭৪ সাল পর্যন্ত দেশে সার, খাদ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রানন্ত চেষ্টায় কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে সেই পরিস্থিতির উত্তরণ ঘটিয়েছিলেন।

মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে ১৫ বছর ক্ষমতায় থেকে দেশে যেসব ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন করেছে, তার মধ্যে খাদ্যে স্বয়ংসর্ম্পূতা অর্জন অন্যতম। কৃষকদের জন্য তথ্য অবারিত করেছে সরকার। প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য তথ্য ডেস্ক স্থাপন করা হয়েছে, যেখান থেকে সুফল পাচ্ছেন কৃষকেরা। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের আগাম বার্তা দিয়ে সহায়তা করছে কৃষি তথ্য সার্ভিস।

মেয়র বলেন, বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় অবস্থানে ও মিঠা পানির মাছ উৎপাদনে ৪র্থ স্থান অর্জন করেছে। ইলিশ ও গবাদিপশুর উৎপাদন বেড়েছে। সবই সম্ভব হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। এ ছাড়া কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণের উদ্যোগের সুফল পাচ্ছেন দেশের কৃষকেরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক কৃষিবিদ মো. মোজদার হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আকতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সেন্ট্রাল কমান্ড কাউন্সিলের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, রাজশাহী মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..