× Banner
সর্বশেষ
গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার

মাদারীপুর প্রতিনিধি

গণভোট এদেশের মানুষকে একটি নতুন বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে – উপদেষ্টা আদিলুর রহমান খান

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
গণভোট এদেশের মানুষকে

শিল্প মন্ত্রনালয়, গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গণভোটই এদেশের মানুষের হাতে একটি নতুন বাংলাদেশ তুলে দেবে। জনগণের সরাসরি মতামতের ভিত্তিতেই রাষ্ট্রের ভবিষ্যৎ পথনির্দেশিত হবে।

রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “গণভোট মানে কেবল একটি প্রক্রিয়া নয়; এটি জনগণের সার্বভৌমত্বের বাস্তবায়ন। মানুষ কথা বলবে, রাষ্ট্র শুনবে—এই সামাজিক চুক্তিই নতুন বাংলাদেশের ভিত্তি।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কণ্ঠ উপেক্ষিত ছিল। এখন সেই অধ্যায়ের ইতি টানার সময় এসেছে। “স্বচ্ছতা, জবাবদিহি আর ন্যায়ের ওপর দাঁড়িয়েই আমরা এগোতে চাই। গণভোট সেই রোডম্যাপ।আইনগত কাঠামো, প্রশাসনিক প্রস্তুতি এবং নাগরিক অংশগ্রহণ সবকিছুই হবে উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক।এ সময় তিনি ফরায়েজী আন্দোলনকে মাদারীপুরের ঐতিহ্য উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..