কুড়িগ্রামে শিক্ষক নিয়োগের প্যানেল গঠনের দাবীতে মানববন্ধন

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ অংশগ্রহণকারী সকলকে প্যানেল গঠন করে নিয়োগের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করেছে কুড়িগ্রাম জেলা শিক্ষক নিয়োগে প্যানেল চায় প্রার্থীগন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল চাই-২০১৮ কেন্দ্রীয় কমিটি, ঢাকা এর বাস্তবায়নে, কুড়িগ্রাম জেলা শিক্ষক নিয়োগে প্যানেল চাই প্রার্থীগনের আয়োজনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাস্তবায়ন কমিটির সভাপতি মুহম্মদ মাঈদুল ইসলাম, সম্পাদক মুহম্মদ নূরুল আমীন, সদস্য উম্মে হাবীবা, কোষাধক্ষ্য মোবারক হোসেন সহ অনেকে।
মাববন্ধনে বক্তারা বলেন, যেসকল মেধাবীগন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮-এ অংশগ্রহণকারী সকলকে প্যানেল গঠন করে নিয়োগ দিলে তাদের পরিবার ও তাদের ঘরে বেড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্মগুলো আরো ভালোভাবে তৈরি হতে পারবে। প্রধানমন্ত্রী আমাদের দাবী মেনে নিয়ে মুজিববর্ষে আমাদের চাকুরীগুলো উপহার দিবেন এই আশা করি। মাববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি পেশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।