এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ মামলায় আগৈলঝাড়ায় গ্রেফতার ১

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় অপহরণ মামলার ১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের মিঠু তালুকদারের মেয়ে এসএসসি পরীক্ষার্থী নুসরাত জাহান পায়েলকে পরীক্ষা শেষে রোববার দুপুরে অপহরণ করে নিয়ে যায় গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের ছালাম সরদারের ছেলে তুহিন সরদার। এ ঘটনায় থানায় পরীক্ষার্থীর মাতা শাহনাজ বেগম বাদী হয়ে সোমবার সকালে থানায় মামলা দায়ের করেন। যার নং- ৯ (২৪-২-২০২০)। ওই মামলার আসামী তুহিনের পিতা ছালাম সরদারকে সোমবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসীম উদ্দিন গ্রেফতার করেন। গ্রেফতারকৃতকে আজ সোমবার বিকেলে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।