দলে খারাপ কেউ ঢুকলে বাদ পড়বেন

বিশেষ প্রতিবেদকঃ  ‘সদস্যপদ নবায়ন হবে। এতে খারাপ কেউ ঢুকে থাকলে তাঁরা বাদ পড়বেন। আর যাঁরা নতুন সদস্য হবেন, তাঁদের ব্যাপারে পার্টি সচেতন থাকবে, সজাগ থাকবে।’ বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সকালে খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা শেষে সেতুমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বললেন, ‘বাংলাদেশের জনগণ আর বিএনপির খালেদা জিয়ার দুঃস্বপ্নের দুঃশাসনে ফিরে যাবে না।’

এ সময় খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, আইনজীবী সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।