জাহাঙ্গীর তালা ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

তালা প্রতিনিধিঃ  তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর তালা ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি ইংরেজি বিষয়ের প্র্রশিক্ষক এবং বাংলা ও ইংরেজীর খুলনা বিভাগের জনপ্রিয় ক্রীড়া ধারা ভাষ্যকর। এছাড়া তিনি উপজেলা ও জেলা পর্যায়ের জাতীয় দিবস ও আন্তজার্তিক দিবসের জনপ্রিয় উপস্থাপক।

শিক্ষকতা পেশায় নিবেদিত প্রাণ শেখ মোঃ জাহাঙ্গীর তালা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ত্রৈমাসিক দেয়াল পত্রিকা “সবুজ পত্র” এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বিদ্যালয় ডিবেডিং ক্লাব ও ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে বি,এস,এস অর্নাসসহ এম,এস,এস, ডিগ্রী অর্জন করেন।

শেখ মোঃ জাহাঙ্গীর ২০০৩ সালে সালে অত্র বিদ্যালয়ে যোগদানের পর থেকে প্রতি বছর ১৫-২০ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করছে। ২০১৬ সালে ৪৫ জন ছাত্র ছাত্রী বৃত্তি লাভ করেছে। এরমধ্যে ২৭ জন ট্যাল্টেটপুল এবং একজন সাধারণ বৃত্তি লাভে তাঁর অবদান অনস্বীকার্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।