টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে গুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বিজিবি বলছে, বন্দুকযুদ্ধে মৃত্যু হয়েছে তার। এসময় একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলায় নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

বিজিবি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.আবুজার আল জাহিদ জানান, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে এসেছে, এ খবরে নাজির পাড়ায় অবস্থান নেয় তারা। এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুঁড়ে।

এসময় ঘটনাস্থল থেকে মোহাম্মদ দরবেশ নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। একই সময়ে ইয়াবা ও ২টি কিরিচসহ একজনকে আটক করা হয়।

এই দলটি দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার চালান নিয়ে আসছিল বলে জানিয়েছে বিজিবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।