ঝিনাইদহের অগ্রণী মুক্ত স্কাউট গ্রুপের র‌্যালী

ঝিনাইদহ প্রতিনিধি:  মাদককে না বলি, বাল্য বিবাহকে রোধ করুন, দুর্ণীতিকে না বলুন এই স্লোাগানকে সামনে রেখে ঝিনাইদহে অগ্রণী মুক্ত স্কাউট গ্রুপের ঝিনাইদহে’র ৩০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ‘‘ফ্রেন্ডশীপ ক্যাম্প’’ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন এ ‘ফ্রেন্ডশীপ ক্যাম্প’র উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম।

এ উপলক্ষে ১৯.১২.২০১৭ ইং মঙ্গলবার সকালে ঝিনাইদহ রোভার স্কাউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। ক্যাম্পের অংশ গ্রহণকারী দলসমূহের মধ্যে উল্যেখযোগ্য জেলা সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁওসহ বিভিন্নজেলা ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।