সালথার বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন শাহিন

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক শাহিনুর রহমান।

সোমবার (৮জুলাই) বিদ্যালয়ের সকল অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের উপস্থিতিতে সিলেকশনের মাধ্যমে বিদ্যালয়ের অফিস কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত এই সভাপতি শাহিন রহমান উপজেলার সাবেক রামকান্তপুর- আটঘর (অবিভক্ত) ইউনিয়নের চেয়ারম্যান মরহুম মজিবুর রহমানের পুত্র।

নবগঠিত ম্যানেজিং কমিটি সুত্রে জানা গেছে, অত্র বিদ্যালয়ের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় গন্যমান্য ও ছাত্র/ ছাত্রীদের অভিভাবকদের সম্মতিতে সদস্য সিলেকশন হয়। পরে সকল সদস্য মিলে অত্র বিদ্যালয়ের সাবেক এই সভাপতিকে পূনরায় সভাপতি নির্বাচিত করেন।

এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য জাকির হোসেন, ডাঃ মাজেদ মোল্যা, বাচ্চু মিয়া, মনিরুজ্জামান, মহিলা অভিভাবক সদস্য রহিমা বেগম, শিক্ষক প্রতিনিধি হাফিজউল্লাহ, আব্দুল মমিন, নিপা অধিকারী প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।