× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

‘গণতন্ত্র পুনরুদ্ধার হবে খালেদা জিয়ার নেতৃত্বে’

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেতৃত্বে দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অধিকারের প্রশ্নে লড়াই অব্যাহত রয়েছে বলে। তিনি বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

খালেদা জিয়ার কারামুক্তির নবম বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কতিপয় কুচক্রীদের হাতে নির্মমভাবে শহীদ হবার পর ষড়যন্ত্রকারীরা জাতীয়তাবাদী রাজনীতিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু জনগণের কেড়ে নেওয়া অধিকার পূনরুদ্ধার করার লক্ষ্যে শহীদ জিয়ার জাতীয়তাবাদী ও গণতন্ত্রের রাজনীতির পতাকাকে উড্ডীন করে খালেদা জিয়া রাজনৈতিক মঞ্চে উপস্থিত হয়েছিলেন। সেই থেকে তিনি এই দেশের সকল অগণতান্ত্রিক দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে অবিরাম লড়াই অব্যাহত রেখেছেন এবং জনগণ তাকে আপোষহীন নেত্রীর অভিধায় অভিষিক্ত করেছে। জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে বেগম খালেদা জিয়ার অবিচল সংগ্রামকে চক্রান্তকারী কোনো শক্তিই পরাভূত করতে পারেনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশি- বিদেশি চক্রান্তকারীরা খালেদা জিয়ার কাছ থেকে স্বার্থ আদায় করতে না পেরে আবারো নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠে। ২০০৭ সালে সংবিধান বহির্ভূত পন্থায় ক্ষমতা দখলকারীরা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য আবারো নতুন খেলায় মেতে উঠেছিল। এরই অংশ হিসেবে ওই বছরের ২ সেপ্টেম্বর তৎকালীন সরকার খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করে।’

তিনি বলেন, ‘মাইনাস টু তত্ত্বসহ নানাবিধ অপকৌশল অবলম্বন করে ও অপপ্রচার চালিয়ে স্বদেশ ও জনগণের কাছ থেকে খালেদা জিয়াকে সরিয়ে নেওয়ার অপচেষ্টা চালানো হয়। কিন্তু জনগণের অকুণ্ঠ সমর্থন ও আস্থা এবং দেশ ও জনগণের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় কমিটমেন্টে ষড়যন্ত্রকারীদের সকল কূটকৌশল ব্যর্থ হয়ে যায় এবং ষড়যন্ত্রকারীরা এক বছর পরে তাকে মুক্তি দিতে বাধ্য হয়।’


এ ক্যটাগরির আরো খবর..