নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির
নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নিরাপদ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বঙ্গভবনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী।

সাক্ষাৎকালে অভিবাসীদের অবদানকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর লক্ষ্যে একটি ‘অভিবাসন দশক’ ঘোষণার উদ্যোগের বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়।

আরএমএমআরইউয়ের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান ড. তাসনিম সিদ্দিকী। রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

এ সময় ড. তাসনিম সিদ্দিকী আরএমএমআরইউয়ের তিন দশকের গবেষণা, মাঠপর্যায়ের কার্যক্রম ও বিভিন্ন অর্জন সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। শ্রম অভিবাসন, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, শরণার্থী ও অভিবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গবেষণা ও নীতিগত পর্যায়ে কাজ করছে বলেও জানান তিনি।

সাক্ষাৎকালে অভিবাসী কর্মীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা, অভিবাসনসংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং অভিবাসীদের ইতিবাচক অবদানকে উৎসাহিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত জনগোষ্ঠী নিয়ে আরএমএমআরইউয়ের গবেষণা ও নীতিগত উদ্যোগ, জাতীয় পর্যায়ে এ জনগোষ্ঠী নিয়ে ককাস গঠন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্যোগ তুলে ধরার বিষয়েও আলোচনা হয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন আরএমএমআরইউয়ের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আবরার, উপ-নির্বাহী পরিচালক মোতাসিম বিল্লাহ, প্রোগ্রাম পরিচালক মারিনা সুলতানা এবং সিনিয়র রিসার্চ ফেলো মাহমুদুল হাসান রকি।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।