বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি মাছের পোনা ছাড়লেন রাষ্ট্রপতি

বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি মাছের পোনা ছাড়লেন রাষ্ট্রপতি
বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি মাছের পোনা ছাড়লেন রাষ্ট্রপতি

বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় বিভিন্ন প্রজাতির ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এসব মাছের পোনা অবমুক্ত করেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে ১৬০ কেজি রুই, ১২০ কেজি কাতলা, ৮০ কেজি মৃগেল এবং ৪০ কেজি কালিবাউসের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, জন বিভাগের সচিব, প্রেস সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বঙ্গভবন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।