খালেদা জিয়ার শোক টঙ্গীর কারখানায় প্রাণহানিতে

স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীতে ট্যাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানায় বয়লার বিষ্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার ভোর ৬টার দিকে ওই কারখানায় বয়লার বিষ্ফোরণে আগুন ধরে যায়। এতে ২৪ জন নিহত ও অনেক লোক আহত হয়।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে খালেদা জিয়া বলেন, ‘পবিত্র ঈদুল আজহার আগে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনায় এতগুলো শ্রমজীবী মানুষ হতাহতের ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত ও শোকাহত।’

তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এদিকে এ দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথক এক বাণীতে তিনি বলেন, ‘এ ধরনের মর্মান্তিক ঘটনায় আমি ব্যথিত ও শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।