আজ ২৫ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ২৫ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়
রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ২৫ শ্রাবণ মঙ্গলবারের আলাদা-আলাদা রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।

মেষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনি কোনও সমস্যার সমাধান করতে পারেন। প্রতিটি কাজ আজ আপনার মেধাকে ব্যবহার করে করুন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার চারপাশে কী কী হচ্ছে সেদিকে সতর্ক থাকুন। আপনার শত্রুরা আজ আপনার সঙ্গে একটি ভাল কাজের জন্য বন্ধুত্ব করতে পারেন। আপনি আজ বাড়িতে একটি পুরনো জিনিস খুঁজে পেয়ে সেটি পরিষ্কার করতে গিয়ে অনেকটা সময় অতিবাহিত করবেন। আপনার অর্ধাঙ্গিনী আজ একটি আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লোককে বাড়িতে একটি হলুদ রঙের ফুলের গাছ লাগান এবং সেটিকে যত্নে রাখুন।

বৃষ রাশি: আপনি আজ একজন বন্ধুর কাছ থেকে কোনও ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ সংরক্ষণ করতে হবে। নাহলে, তা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি কোথাও পিকনিকে যেতে পারেন। কোথাও ভ্রমণের মাধ্যমে প্রেমঘটিত যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। পেশাদারী প্রতিবন্ধকতার সমাধানের জন্য আপনার দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগান। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আজ হঠাৎ করেই কর্মক্ষেত্রে দ্রুত ছুটি হতে পারে। যার ফলে আপনি সেই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের আবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের আরাধনা করুন।

আরও পড়ুনঃ আজ ১১ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মিথুন রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ আপনার ভালোবাসার মানুষের কিছু দাবি পূরণ করতে পারবেন। যেটি তাঁর খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রতিটি পদক্ষেপ আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সকালে ঘুম থেকে উঠে বাবা অথবা গুরুকে প্রণাম করুন এবং তাঁদের সেবা করুন।

কর্কট রাশি: আপনি আজ বাড়ির কোনও চিন্তায় চিন্তিত হতে পারেন। ভবিষ্যতে দাম বাড়তে পারে এমন একটি জিনিস কেনার জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। পরিবারের সদস্যদের সহায়তায় আজ আপনি কর্মক্ষেত্রে ভালো ফলাফল করবেন। পাশাপাশি, কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ অবসর সময়টি ধর্মীয় কাজে অতিবাহিত করতে পারেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। আপনার মন আজ সারাদিন ভালো থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গরুকে গম ও গুড় খেতে দিন।

সিংহ রাশি: আপনি আজ কোনও খেলাধুলার অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি আজ কোনও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জীবনে ছোটখাটো তিক্ততা ভুলে যাওয়ার চেষ্টা করুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এই রাশির ব্যবসায়ীরা আজ কোনও বড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়ির দরজা-জানালার সৌন্দর্য বৃদ্ধি করুন।

কন্যা রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী। প্রেমের জীবনে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। এই রাশির পড়ুয়ারা আজ অযথা সময় নষ্ট করতে পারে। আপনি আজ মোবাইল চালিয়ে বা টিভি দেখে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই খাবার সময়ে তামার চামচ অথবা সম্ভব হলে সোনার চামচ ব্যবহার করুন।

তুলা রাশি: স্বাস্থ্যের উন্নতির জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনও নতুন ধারণার মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিজের ঘরে নিজের ইষ্টদেবের রুপোর মূর্তি স্থাপন করে নিয়মিত তাঁর পুজো করুন।

বৃশ্চিক রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ। ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ হঠাৎ করেই কর্মক্ষেত্রে দ্রুত ছুটি হতে পারে। সেই সময়ে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কালো ছোলা, সরষের তেল এবং কালো রঙের কাপড় দান করুন।

ধনু রাশি: কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলেও অবশ্যই সাহস এবং শক্তি বজায় রাখুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আপনি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির কিছুজন আজ আংশিক সময়ের চাকরি পেতে পারেন। আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আপনার মন আজ সারাদিন ধরে ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে হনুমানজির উদ্দেশ্যে তেল-সিঁদুর অর্পণ করুন।

মকর রাশি: আপনি আজ কোনও কাজে আপনার চারপাশে থাকা মানুষদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সাফল্যের নেপথ্যে একজন মহিলার বিরাট ভূমিকা থাকবে। আপনি আজ পরিবারের সদস্যদের সঙ্গে অনেকটা সময় অতিবাহিত করবেন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে কোনও জীবের প্রতি হিংসা প্রদর্শন করবেন না। এর পাশাপাশি, আপনি এবং আপনার ভালবাসার মানুষ, দু’জনেরই নিরামিষ খাবার খাওয়া উচিত।

কুম্ভ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন। কোনও সঙ্কটের মুহূর্তে আপনি আত্মীয়দের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। বাড়ির কিছু কাজ করতে গিয়ে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। প্রেমের জীবনে আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। যাঁরা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ কোনও বহু প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে গরুকে গুড় খেতে দিন।

মীন রাশি: বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি পার্টিতে উপস্থিত হতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা থাকলেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। ভালোবাসার মানুষের সঙ্গে কোনও বিতর্কিত আলোচনা করবেন না। যাঁরা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আপনার মেধা ব্যবহার করে করুন। আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য আজ একটি প্রতিযোগিতায় জয়লাভ করতে সক্ষম হবেন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই আপনি এবং আপনার ভালবাসার মানুষ একসঙ্গে রান্নাঘরে বসে খাবার খান।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলগ্রহদোষ প্রতিকারজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও গ্রহদোষ প্রতিকারশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।