বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১

বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১
বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১
যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৭০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন,শার্শা থানার অগ্রভূলাট গ্রামের মৃত নূর উদ্দিনের ছেলে  মোঃ মিলন হোসেন।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি’র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
সোমবার ( ১০ আগস্ট ২০২৬) দুপুর দুইটার সময় রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।এবং আটককৃত আসামি শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।