ঝালকাঠি বিশ্ব মানবাধিকার দিবস পালিত

ঝালকাঠি  প্রতিনিধিঃ বিশ্ব মানবাধিকার দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের সবাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট লিয়াকত আলী খান।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইয়াদুজ্জামান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মো: মনোয়ার হোসেন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস সুলতানা, মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, ব্র্যাকের জেলা ম্যানেজার মনি বেগম, পৌর কাউন্সিলর নাসিমা কামাল প্রমুখ। বিভিন্ন সংগঠনের শতাধিক নারী ও পুরুষ এতে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।