সুষ্ঠ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে -শামা ওবায়েদ

আবু নাসের হুসাইন, সালথা:   বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আওয়ামী লীগ সরকার জণগনের সাথে কথা দিয়ে, কথা রাখেনি। তারা প্রতিশ্রুতি দিয়েছিলো যে, ক্ষমতায় আসলে জণগন ১০ টাকা কেজি চাউল পাবে। কিন্তু বর্তমানে ৫৫ টাকা থেকে ৬৫ টাকা করে প্রতি কেজি চাউল খেতে হচ্ছে জণগনের। সুষ্ঠ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। আগামী নির্বাচনে সেনাবাহীনি, র‌্যাব, বিজিপি ও পুলিশের সহযোগিতায় ভোটাররা তাদের ভোট আদায় করে নিবে।

আজ রবিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মরহুম আবুল হোসেনের বাড়িতে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সালথা-নগরকান্দার মানুষের সাথে আমার পরিবারের রাজনৈতিক ও ক্ষমতার সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক। আওয়ামী লীগের নির্যাতনে জর্জরিত এই এলাকা। সাধারণ মানুষ নির্যাতন থেকে রেহাই পেতে সুষ্ট ও স্বাধীন নির্বাচন চায়।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আছিরদ্দিন মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির মোল্যা, সহ-সভাপতি ফরিদুর রহমান, শাহীন মাতুব্বার, সাংগঠনিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বার, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক যুবদলের সভাপতি তৈয়াবুর রহমান মাসুদ, সালথা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক এ্যাড. আজিজুর রহমান লিটন প্রমূখ।

উঠান বৈঠকের পরে মরহুম আবুল হোসেন ও জয়কাইল গ্রামের বিএনপি নেতা মরহুম আবুল কালামের আত্মার মাগফেরাত কামনা করেন শামা ওবায়েদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।