শিক্ষক দিবসে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা

শিক্ষক দিবসে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা
শিক্ষক দিবসে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতিকে গুণী শিক্ষক সম্মাননা

ঠাকুরগাঁওয়ে শিক্ষকতা পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘গুণী শিক্ষক’ সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন ছোট ভাই মির্জা ফয়সল আমীনের মেয়ে ডা. মির্জা ফাইজা তাসনিম।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকালে ঠাকুরগাঁও শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিসার শাহীন আকতারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের সাবেক উপপরিচালক মো. আখতারুজ্জামান।

রাষ্ট্রপতির পক্ষে সম্মাননা গ্রহণের পর ডা. মির্জা ফাইজা তাসনিম বলেন, রাষ্ট্রপতি শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়ে একজন ভালো শিক্ষক ছিলেন না, পারিবারিক জীবনেও তিনি তাদের শিক্ষা দিয়েছেন। শ্রদ্ধার সঙ্গে তিনি এ সম্মাননা গ্রহণ করছেন বলেও জানান।

তিনি বলেন, “আমাদের পরিবারের অভিভাবক এখন সারা দেশের অভিভাবক—এটা খুব ভালো লাগে।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।