‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করবে

‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করবে
‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে নৌপরিবহন মন্ত্রণালয় কাজ করবে

দীর্ঘ প্রায় ১৭ বছর পর ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সংসদীয় কমিটি ও নৌপরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

সভাপতির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক সরকারি কার্যক্রমে সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করতে কর্মকর্তা-কর্মচারী ও কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে সরকার ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থায়ী কমিটির প্রথম বৈঠকে নৌপরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থার সামগ্রিক কার্যক্রমের তথ্যও উপস্থাপন করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, মো. মাহমুদুল হক রুবেল, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, মো. নাজমুল হুদা এবং আবদুল হান্নান মাসউদ অংশ নেন।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার মহাপরিচালক, সংস্থা প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।