গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা

গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা
গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা

‘শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক সেই মেরুদণ্ডের কারিগর’—এই ভাবনাকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক এবং প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) পৌরসভার সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদরাসার উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব এস এম আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল (উত্তর) জেলা বিএনপির সিনিয়র সদস্য ও মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন মিয়া শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে বলেন, শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, মাদরাসা গভর্নিং বডির সভাপতি মো. শাহ আলম কবিরাজ, বার্থী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য এসএম জানে আলম, সাবেক ছাত্রনেতা আব্দুর হাকিম সিকদার এবং অবসরপ্রাপ্ত অফিস সহকারী আব্দুস ছালামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

বিশেষ অতিথিরা বলেন, শিক্ষকদের সম্মান করা সবার নৈতিক দায়িত্ব। তাদের অর্জিত জ্ঞান ও দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে সমাজ আলোকিত ও অগ্রসর হচ্ছে।

আলোচনা সভা শেষে প্রয়াত শিক্ষক মরহুম মাওলানা মিজানুর রহমান, মরহুম মাওলানা হোসাইন মো. ফারুক, আব্দুল আলী চাপরাশ ও নুর মোহাম্মদ শরীফের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়।

এ ছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক মো. খালেক হাওলাদার ও আব্দুস ছালামকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।