মাদারীপুরে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের ৩ জনকে আটক করেছে এসআরবি। সোমবার দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে তাদের আটক করা হয়।
এসআরবি-৮ এর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি কামরুল হাসান জানান, প্রায় একমাস সাভারের হেমায়েতপুরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে এক গ্রাহকের ২৬ লাখ টাকা ডাকাতি করে একটি চক্র।
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নোয়াখালীতে একইভাবে ডাকাতির চেষ্টা করে তারা। সেখানে ব্যর্থ হয়ে সোমবার সকালে নৌপথে মাদারীপুরে আসে চক্রের সদস্যরা। পরে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট বন্দরে ডাকাতির পরিকল্পনা করে ডাকাতদল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় এসআরবি। পরে ডাকাতি করার সরঞ্জামদিসহ তিনজনকে আটক করা হয়।
এসআরবি আরো জানান, আটকতের জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনী প্রক্রিয়া শেষে ডাকাতদলের ৩জনকে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
রফিকুল ইসলাম মিন্টু





