মান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁর মান্দায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃক্ষরোপণ, পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মান্দা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মকলেছুর রহমান (মকে)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আল মামুন, মো. শফিকুল ইসলাম এবং মো. হেলাল উদ্দিন চঞ্চল। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তন, মান্দা, নওগাঁয় আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুল জলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্ন অন্যায়-অত্যাচার সহ্য করে আমাদের নেতাকর্মীরা ঘরছাড়া হয়ে দিন কাটিয়েছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিছু এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, যা যুবদল কোনোভাবেই মেনে নেবে না।
তাদের যেকোনো অপচেষ্টা দমন করতে যুবদল সর্বদা প্রস্তুত রয়েছে। কেউ যেন যুবদলকে দুর্বল মনে করার দুঃসাহস না দেখায়।
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি মান্দার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ হোসেন , মান্দা নওগাঁ প্রতিনিধি 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।