দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি Dr. Susan Vize-এর নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
এসময় Dr. Susan Vize দুর্যোগ প্রশমনে শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান এবং শিক্ষাক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। জবাবে মন্ত্রী বলেন, এটি অত্যন্ত ভালো প্রস্তাব।
শিক্ষাক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, আবাসিক প্রতিনিধি রোহিঙ্গা ক্যাম্পে তাদের সাহায্যের পরিমাণ বৃদ্ধিরও আশ্বাস দেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।





