জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে ভারতের কাছে হারলো বাংলাদেশ

জয়ের কাছে এসেও ঢাকা টেস্টে ভারতের কাছে হারলো বাংলাদেশ

জয়ের কাছে এসেও  ঢাকা টেস্টে  সফরকারী ভারতের কাছে  হারলো  স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।

ঢাকায়  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ  ভারতের কাছে ৩ উইকেটে হেরেছে  বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪৫ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৫ রান করেছিলো ভারত। ৭ উইকেটে ১৪৫ রান তুলে আজ চতুর্থ দিনের প্রথম সেশনে জয় নিশ্চিত করে ভারত। দলের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন অপরাজিত ৪২ ও শ্রেয়াস আইয়ার অনবদ্য ২৯ রান করেন। ৩৪ রান করেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৬৩ রানে ৫ উইকেট নেন।

এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো ভারত। চট্টগ্রামে প্রথম টেস্ট ১৮৮ রানে জিতেছিলো ভারত। সফরে এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো বাংলাদেশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।