দেশের সকল জেলায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে- শিল্পমন্ত্রী

কক্সবাজার, ২০ আষাঢ় (৪ জুলাই) : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশের সকল জেলায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা হবে।

মন্ত্রী আজ কক্সবাজার জেলায় বিএসটিআইয়ের অফিসের উদ্বোধন উপলক্ষে কক্সবাজারের বিয়াম অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও বিএসটিআইয়ের মহাপরিচালক মোঃ মুয়াজ্জেম হোসাইন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, পণ্যে ভেজাল, নিম্নমান ও ওজনে কারচুপি রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। রোজার সময় বিএসটিআইয়ের পরিচালিত ভেজালবিরোধী কার্যক্রম বছরজুড়ে নির্ভয়ে পরিচালনার জন্য শিল্প প্রতিমন্ত্রী নির্দেশনা প্রদান করেন। বিএসটিআইয়ের মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক পরিম-লে বিএসটিআইয়ের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিএসটিআই সনদপ্রাপ্ত বাংলাদেশি ২১টি খাদ্যপণ্য ভারতের বাজারে বিনা বাধায় প্রবেশ করছে।

শিল্প মন্ত্রণালয়ের এক্সপান্সান এন্ড স্ট্রেংদেনিং অভ্ বিএসটিআই (অ্যাট ফাইভ ডিস্ট্রিক্টস) শীর্ষক প্রকল্পের আওতায় বিএসটিআইয়ের কক্সবাজার জেলা অফিস স্থাপন করা হয়েছে। এখানে পণ্যের গুণগতমান ও ওজন নির্ণয়ে কেমিস্ট্রি, মেট্রোলজি ল্যাবসহ ৬টি ল্যাব স্থাপন করা হয়েছে।

এর আগে শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী বিএসটিআইয়ের কক্সবাজার জেলা অফিস ভবন উদ্বোধন করেন। স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তি এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।