কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের ক্যাশিয়ার, গ্রাহকদের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে আল-আরাফা ইসলামী ব্যাংকের পাখিমারা আউটলেট শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফ।

এ ঘটনায় সোমবার (২৯ জুন) বেলা ১১টায় ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় তারা মানববন্ধন কর্মসূচিও পালন করেন। শুধু গ্রাহকই নয় বাংকের এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলীর মাদার একাউন্ট থেকেও ১০ লাখ টাকা নিয়ে গেছে রিয়াদ।

ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করেন, টাকা গ্রহণের পর জমাকৃত অর্থ ব্যাংকের অনলাইন সিস্টেমে অন্তর্ভুক্ত না করে আত্মসাৎ করেন রিয়াদ।

গ্রাহকের মোবাইলে জমার বার্তা না পৌঁছালে সার্ভারে সমস্যা বলে তিনি এড়িয়ে যান। পরে তার আত্মসাতের বিষয়ে এজেন্ট ও গ্রাহকদের নজরে আসলে সে গাঁ ঢাকা দেয়।

ব্যাংকটির এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী বলেন, অর্থ আত্মসাতের বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ভুক্তভোগীদের টাকা ফেরতের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।